ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৯:০৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা এলিজাবেথের 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

এলিজাবেথ ওয়ারেন। ছবি: সংগৃহীত

এলিজাবেথ ওয়ারেন। ছবি: সংগৃহীত

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন। শনিবার লরেন্সে বোস্টনের উত্তর-পশ্চিমে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

কংগ্রেসে তিনি ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্প গত দুই বছর মেয়াদে যাদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন, এলিজাবেথ ওয়ারেন তাদের অন্যতম।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক এলিজাবেথ ওয়ারেনকে ডেমোক্র্যাটিক পার্টির উদারপন্থী গ্রুপের অংশ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০১২ সালে ম্যাসাচুসেটসের সিনেটর নির্বাচিত হন।

এ সিনেটর ট্রাম্পকে একজন জাতিগত কলঙ্ক বলে উল্লেখ করে বলেন, ট্রাম্প শুধু ধনী ও ক্ষমতাশালীদের সমর্থন করে এবং অন্য সবাইকে ময়লা-আবর্জনা মনে করেন।